তপু রায়হান রাব্বি, ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ শুক্রবার(২০ নভেম্বর) সন্ধ্যায় অভিযান পরিচালনা করে ইয়াবা সহ আরিফ নামের একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন।
আটককৃত মোঃ আরিফ মিয়া (২২) পার্শ্ববর্তী তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামের মোঃ মরম আলী ও সাজেদা খাতুনের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের একটি টিম ভাইটকান্দি ইউনিয়নের ছোট শুনই গ্রামের মাষ্টারবাড়ী সংলগ্ন হাবির চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর আরিফ মিয়াকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার নিকট হতে ২১ পিস ইয়াবা ট্যাবলেট, যার অনুমান বাজার মূল্য ৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, আরিফ মিয়া একজন মাদক ব্যবসায়ী। তাকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলার রুজু করে শনিবার (২১ নভেম্বর) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
















