Saturday , 21 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ফুলপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, সন্দেহজনক আটক-৪

প্রতিবেদক
Newsdesk
November 21, 2026 3:26 pm

তপু রায়হান রাব্বি, ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের দুইদিন পর সাম্মত আলী নামের একবৃদ্ধার গলাকাটা লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকালে রহিমগঞ্জ ইউনিয়নে চক-ঢাকিয়াকান্দা গ্রামে এঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহজনক চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
নিহত সাম্মত আলী (৬৯) উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকঢাকিয়া কান্দা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

ঘটনা স্থল থেকে জানা যায়, বৃদ্ধ সাম্মত আলী গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টায় নিজ বাড়ি থেকে গ্রামের মসজিদে ওয়াজ মাহফিল শোনার জন্য বের হয়ে নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করার পরও সন্ধান মিলেনি। পরে শনিবার (২১ নভেম্বর) সকাল ৭ টায় তার পরিবার ও এলাকার লোকজন ভিকটিমের বাড়ির আঙ্গিনায় ডুবা জঙ্গলের ভিতর ভিকটিমে গলাকাটা অবস্থায় মৃতদেহর সন্ধান পায়। পরে ৯৯৯ এ কল দিলে ফুলপুর থানা পুলিশ ও এলাকার লোকজন সংবাদ পেয়ে দুপুর সাড়ে ১২টায় তার মৃতদেহ উদ্ধার করে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, সংবাদ পেয়ে আমি সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাম্মত আলীর লাশ উদ্ধার করি। এছাড়াও প্রাথমিকভাবে জানা যায় ভিকটিম সাম্মত আলী তার প্রতিবেশী মৃত হইজুদ্দিনের ছেলে আজিজুল হক দের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত মামলা করে আসতেছিলেন। গত এক সপ্তাহ পূর্বে মামলার ডিগ্রি পায় সে। ভিকটিমের পরিবারের লোকজনদের সন্দেহ ভিকটিম কে তাদের প্রতিপক্ষ আজিজুল হক গংগণ হত্যা করে তাদের পার্টির আঙ্গিনায় ফেলে রেখেছে।
তিনি আরো বলেন, উক্ত হত্যা সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য এখনো পাওয়া যায়নি। তবে ফুলপুর থানা পুলিশ ঘটনার সুস্থ তদন্তের জন্য আইনগত ব্যবস্থা শুরু করেছেন। এ ঘটনায় সন্দেহজনকভাবে চারজনকে আটক করে নিয়ে আসা হয়েছে। আটককৃতদেরকে এক এক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শিশু ধর্ষণ মামলা: খালে তিন ঘণ্টার অভিযানে আসামি গ্রেফতার

জনগণের কাছে জবাবদিহি করা নির্বাচিত সরকারের দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

নভেম্বরে সড়কে ৪৭৫ জনের প্রাণহানি

টেকনাফে আলুর বস্তায় ভারী অস্ত্র-বিস্ফোরকের চালান জি-৩ রাইফেল, ৪২ রাউন্ড গুলি, বিস্ফোরকসহ ৩ রোহিঙ্গা আটক

মোল্লা কলেজে সংঘর্ষে নিহতের খবর সঠিক নয়: ডিএমপি

মন্ত্রীর বাসার লিফটে পরিচালককে মারধর, অভিযুক্ত কর্মকর্তার পদায়ন বাতিল

‘ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরুন’

বাজেটে সাধারণ মানুষের স্বস্তির জন্য চেষ্টা করছি: অর্থমন্ত্রী

ঘুমধুম তুমব্রু সীমা‌ন্তে মর্টার‌শেল-গোলা আত‌ঙ্কে জনশূন্য গ্রাম

বিপিএল শুরু হচ্ছে ১৯ জানুয়ারি