Saturday , 18 December 2021 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পাকিস্তান ক্রিকেটে নতুন চমক ‘পাওয়ার হিটিং কোচ’

প্রতিবেদক
Newsdesk
December 18, 2021 5:03 am
পাকিস্তান ক্রিকেটে নতুন চমক ‘পাওয়ার হিটিং কোচ’

রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক দেখাচ্ছেন। হাইপ্রোফাইল কোচ নিয়োগ থেকে শুরু করে দেশের ক্রিকেটীয় অবকাঠামোতে বেশ কিছু পরিবর্তন এনেছেন পিসিবি চেয়ারম্যান।

এবার ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের জন্য ‘পাওয়ার হিটিং কোচ’ চেয়ে চমক জাগানিয়া এক বিজ্ঞপ্তি দিয়েছে পিসিবি। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কোচের নাম তো শুনেছেন সবাই; পাওয়ার হিটিং কোচ আবার কী?

হ্যাঁ, আন্দাজ করাই যাচ্ছে। টি-টোয়েন্টির এই বিশ্বায়নের যুগে হার্ডহিটার খুঁজে বের করার জন্যই নতুন এই কোচের ধারণা নিয়ে আসছে পাকিস্তান।

শুক্রবার হাই পারফরম্যান্স কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পিসিবি। যাতে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচের সঙ্গে আছে পাওয়ার হিটিং কোচের পদও। প্রত্যেকেরই কোচিং আঙিনায় পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে।

এই কোচরা পিসিবির ডেভেলপমেন্ট প্রোগ্রামে থাকবেন। খেলোয়াড় বের করে তাদের স্কিল ডেভেলপ করাসহ আন্তর্জাতিক আঙিনার জন্য প্রস্তুত করার কাজ করতে হবে তাদের।

ন্যাশনাল হাই পারফরম্যান্স কোচদের আবেদন করার শেষ সময় ২০২২ সালের ১৭ জানুয়ারি। সংক্ষিপ্ত তালিকা করে বিশেষজ্ঞ প্যানেল সাক্ষাতকারের জন্য ডাকবেন এই কোচদের।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত
থাইল্যান্ডকে উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

থাইল্যান্ডকে উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

পেঁয়াজের বাজারে কঠোর অবস্থানে ভ্রাম্যমাণ আদালত

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ মানুষ, মারা গেছে ২৭ জন: ত্রাণ উপদেষ্টা

মাঠেই হার্ট অ্যাটাক, মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি

হুইপ হিসেবে নিয়োগ পেলেন মাশরাফিসহ ৫ জন

সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

গুলশান শপিং সেন্টার ভেঙে ফেলার নির্দেশ দিলেন আপিল বিভাগও

রাজধানীর তেজগাঁওয়ে ফুটপাত-রাস্তা দখল করে যুবদলের ওয়ার্ড কার্যালয়

পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ: ডিএমপি কমিশনার

ফাঁকা গুলি ছুড়ে গতিরোধ, দুই নারী ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই