Saturday , 1 June 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঝালকাঠিতে পারিবারিক বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Newsdesk
June 1, 2024 9:43 pm


ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে পারিবারিক বিরোধের জেরে মাহফুজুর রহমান (২৩) নামে এক যুববকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এছাড়া তার বাবা আমির আলী হাওলাদার ও মা ফিরোজা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফা হাওলাদার নামে একজনকে আটক করা হয়েছে।

শনিবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নতুন স্টেডিয়াম রোডে বিকনা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আমির আলী হাওলাদারের সাথে প্রতিবেশী আজিজ হাওলাদারের ছেলে কবির হাওলাদার, মনির হাওলাদার ও সাদ্দাম হাওলাদারের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বসতঘরে এসে তাদের কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য তার বাবা মাকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধের বসতঘরে এসে তিনজনকে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে ১৯টি চাবিসহ মোটরসাইকেল চক্রের সদস্য গ্রেপ্তার

সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছি : নুর

ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

অর্থপাচার মামলার আপিলে খালাস তারেক ও মামুন

মির্জা ফখরুল-আমীর খসরুর রিমান্ড নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

গুঞ্জনের মাঝে একসঙ্গে ঐশ্বরিয়া-অভিষেক !

সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে বাধা, মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ

আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র: রিজভী

‘ফ্যাসিবাদের দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে’

গুম-খুন-অপরাধে অভিযুক্তদের দায়মুক্তি নিয়ে সেনাপ্রধান কিছু বলেননি