মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঝালকাঠিতে মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৭, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির সদর উপজেলায় কুপিয়ে হত্যা করা এক মোবাইল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান।

নিহত সুদেব হালদার (২৮) বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারে তিনি একটি মোবাইলের দোকান চালাতেন।

স্বজনদের বরাতে ওসি মনিরুজ্জামান বলেন, সোমবার রাত ১২টার দিকে সুদেব বাউকাঠি বাজারের দোকান বন্ধ করে বাড়ির দিকে রওয়ানা হয়েছিলেন। কিন্তু পরে তিনি আর বাড়ি ফিরেন নি। পরিবারের সদস্যরাও তার খোঁজ পাচ্ছিল না।

পরে সকালে স্থানীয় লোকজন তার মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, নিহতের মাথায় কোপের আঘাত দেখা গেছে। ধারনা করা হচ্ছে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

এ ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নৌ ও বিমান বাহিনী মানুষের আস্থার প্রতীক : প্রধান উপদেষ্টা

ফিলিস্তিনের পশ্চিম তীরেও ইসরায়েলি অভিযান শুরু

গাজায় জাতিসংঘের স্কুলে ইসরাইলের বিমান হামলা, নিহত ৩২

পুলিশ লাইনে গোপন বন্দিশালার সন্ধান পাওয়া গেছে: নূর খান

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

১১ মাসে ৪৮৬ নারী ও কন্যাশিশু হত্যার শিকার: বাংলাদেশ মহিলা পরিষদ

সংস্কারের লক্ষ্যে এক-দেড় বছরের জন্য এসেছে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা

বুয়েটছাত্র আবরার হত্যা: কারাগার থেকে পালিয়েছেন ফাঁসির আসামি জেমি

কাদের-আসাদুজ্জামানের ওপর নিষেধাজ্ঞা দিতে ছয় কংগ্রেস সদস্যের চিঠি

নির্বাচনে ওসিরা ‘পক্ষপাতদুষ্ট’ হতে পারে, এ বিবেচনাতেই বদলি : স্বরাষ্ট্রমন্ত্রী