মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দিনাজপুরে বিআরটিসি বাসের চাপায় নিহত ৪

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১:২৮ অপরাহ্ণ


দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি চার্জারভ্যানে বিআরটিসি বাসের চাপায় ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের একজন ভ্যানচালক, অপর তিনজন মধু ব্যবসায়ী বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসির দ্রুতগতির একটি বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জারভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা ৪ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এসময় সামনে দাঁড়িয়ে থাকা আরো একটি ভ্যান ওই বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান সত্যতা নিশ্চিত করে বলেন, বিআরটিসি বাসের চাপায় ৪ জন নিহত হয়েছেন। তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানাব।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে : প্রধানমন্ত্রী

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া

সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা: সিআইডি প্রধান

গণতান্ত্রিক শক্তির ঐক্যের ওপর নির্ভর করবে সংলাপের সাফল্য: আলী রীয়াজ

মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা

মেয়ের প্রেমের সম্পর্কের বলি সাবেক এমপির স্ত্রী

রেড ক্রিসেন্টে অস্থিরতা, অনিয়ম ও সাংগঠনিক অদক্ষতার অভিযোগ চেয়ারম্যান ডা. মোঃ আজিজুল ইসলামের নেতৃত্বে গড়ে উঠেছে সিন্ডিকেট

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

ড্রেনেজ ব্যবস্থা এবং মাদকমুক্ত পুরান ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি হাজী মিলনের

এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো, নির্বাচন সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা