সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে নারীর পা বিচ্ছিন্ন

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৪, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ

জাফর আলম, কক্সবাজার :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণের ঘটনায় লাকি সিং (২৪) নামের এক নারী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৪ আগস্ট ) সকালের দিকে ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় বাঁশ কুরুল কাটার জন্য মিয়ানমারে অনুপ্রবেশ করলে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে তার বাম পা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়।আহত লাকি সিং নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছ বুনিয়া গ্রামের বাসিন্দা ও সুমং কারবারির মেয়ে।

সূত্রে জানা গেছে, স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুত্রে আরও জানান, মিয়ানমারে বাঁশ কুরুল কাটার জন্য গিয়েই আকস্মিক বিস্ফোরণ ঘটে। তখনই লাকি সিং পা উড়ে যায়। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

এদিকে, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে।এতে করে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।এ নিয়ে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ২৩ জন সীমান্তে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন সহ নানাভাবে আহত হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নতুন সরকারের চ্যালেঞ্জ স্মার্ট বাংলাদেশ গড়া: তথ্যমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে পূর্ণ নাগরিক মর্যাদায় দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করা জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

শীত ঝড়ের কারণে আমেরিকাতে ৩ হাজার ফ্লাইট বাতিল

হত্যার পর পোড়ানো হয় কলেজছাত্র লিটনের মরদেহ, ৭ জনের যাবজ্জীবন

নিউজিল্যান্ডে প্রথম দিনের অনুশীলনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ

নিউজিল্যান্ডে প্রথম দিনের অনুশীলনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে অবৈধ সম্পদের পাহাড় গোলাপের, দুদকের মামলা

পুলিশের লুণ্ঠিত অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা

সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত

ভোট দিলে জান্নাত, এটি ধর্ম নিয়ে প্রতারণা: রিজভী

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ২১ লাখ টাকার টোল আদায়