রবিবার , ১৮ জানুয়ারি ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

‘নিরাপত্তা প্রহরীরা সতর্ক থাকলে সীমান্ত লঙ্ঘনের সুযোগ নেই’

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৮, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : 

শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশের নিরাপত্তা প্রহরীরা সদা সতর্ক থাকলে কেউ বাংলাদেশের সীমান্ত লঙ্ঘন করতে পারে না।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া এলাকায় প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান বলেন, ‘উখিয়া ও টেকনাফ অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নেমে যাওয়া এবং লবণাক্ততার কারণে দীর্ঘদিন ধরে নিরাপদ পানির তীব্র সংকট বিরাজ করছে। এই বাস্তবতায় বৃষ্টির পানি সংরক্ষণাগার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি কার্যকর, টেকসই ও পরিবেশ বান্ধব সমাধান নিশ্চিত করা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘প্রকল্পটির দুই থেকে তিনটি ধাপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কাজের অগ্রগতি সন্তোষজনক।’

তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্ট দপ্তরগুলোকে মানসম্মত কাজ নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন।’

একইদিন সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান উখিয়ার ৪ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পসহ কয়েকটি ক্যাম্প এলাকায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পও পরিদর্শন করেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন ঘিরে বাংলাদেশে গ্রেফতার-সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ

নিজের অস্ত্রের গুলিতে প্রাণ গেল কোস্ট গার্ড সদস্যের

নির্বাচনে সাংবাদিক কার্ড ম্যানুয়ালি দেওয়ার সিদ্ধান্ত ইসির

ওসমানী বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণসহ দুই যাত্রী আটক

নেত্রকোনা প্রেসক্লাব নির্বাচন : সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অপরাধচিত্রের জাহিদ হাসান

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টায় গ্রেপ্তার ২

জ্বালানি ঘাটতি প্রশমিত করতে সরকার অফশোর গ্যাস উত্তোলন বেছে নিয়েছে : প্রধানমন্ত্রী

শেখ হাসিনা ও হা‌দি হত্যার আসামিদের ফেরত চাইল বাংলাদেশ

মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

ডেমরায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা