Sunday , 30 June 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নেত্রকোণায় ছেলের আঘাতে বাবার মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
June 30, 2024 8:07 pm

নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণার বারহাট্টায় ছেলের কাঠের চেলার আঘাতে ফৌজদার মিয়া (৬৫) নামে এক বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলে সায়েম মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ।

রোববার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার আসমা ইউনিয়নের বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফৌজদার মিয়া ওই উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা। তবে পরিবারের লোকজন সায়েম মিয়াকে মানসিক প্রতিবন্ধী বলে দাবি করেছেন।

নিহতের বড় বোন জ্যোসনা আক্তার বলেন, সায়েম মানসিক প্রতিবন্ধী। দুপুরে সে তার ছোট ভাই রাজনকে খুঁজতে থাকে এবং বাবাকে বলে তাকে খুঁজে বের করে দিতে। একপর্যায়ে সে কাঠের চেলা দিয়ে বাবা ফৌজদার মিয়ার মাথায় জোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা সায়েমকে দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সায়েমকে আটক করে থানায় নিয়ে যায়।

বারহাট্টা থানার ওসি রফিকুল ইসলাম জানান,সায়েম মানসিক প্রতিবন্ধী বলে দাবি করেছেন তার পরিবারের লোকজন। ঘটনার পর অভিযুক্ত সায়েমকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

প্রতারকচক্র হতে সতর্ক থাকুন: পুলিশ হেডকোয়ার্টার্স

১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নেয়া ‘ভাইরাল’ সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নয়

এলপিজির ১২ কেজির সিলিন্ডারে বাড়ল ৩৫ টাকা

কীভাবে পালালেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, জানে না বিজিবি

বিদেশি সহযোগিতা ছাড়াই নির্বাচন করতে সক্ষম বাংলাদেশ: রাশিয়া

নাটোরে যুবলীগ নেতার বাড়িতে মিলল অবৈধ আগ্নেয়াস্ত্র

উত্তরা-যাত্রাবাড়ী-আশুলিয়া গণহত্যার বিচার আগে হবে: চিফ প্রসিকিউটর

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় আট বছরের শিশুকে ধর্ষণ, হাসপাতালে ভর্তি

ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়া যাবেন প্রধানমন্ত্রী