বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নেত্রকোনয় পুরাতন ভবনের ছাদ ধ্বসে তিন শ্রমিক নিহত, আহত দু জন

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৪, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ

জাহিদ হাসান, নেত্রকোনা প্রতিনিধি: 

নেত্রকোনায় একটি পুরাতন ভবন ভাঙ্গার সময় ছাদ ধ্বসে পড়ে তিন শ্রমিক মারা গেছে। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কার্যালয়ের ভেতর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলো নেত্রকোনা সদর উপজেলার হলুদ আটি গ্রামের শামছুদ্দিনের ছেলে মো. হান্নান মিয়া (৪০), পলাশহাটি গ্রামের সাদেক মিয়ার ছেলে দিপু মিয়া (৩৫) ও আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের ছালাম মিয়া (৪০)। এসময় হাসান মিয়া ও সাইফুল ইসলাম নামে দুই শ্রমিক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ,ফায়ার সার্ভিস ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, পাঁচজন শ্রমিক বিএডিসি কার্যালয়ের ভেতর প্রায় ৫০ বছরের পুরোনো একটি ভবনের ছাদ ভাংছিল। ছাদ ভাংঙ্গার এক পর্যায়ে ভবনটির পুরো ছাদ হঠাৎ ধসে পড়ে। এতে ওই তিন শ্রমিক ছাদের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ভবনটির পাশের নাগড়া এলাকার বাসিন্দা প্রত্যক্ষ্যদর্শী রুবেল জানান, শ্রমিকদের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি তিন শ্রমিক ধসেপড়া ছাদের নিচে আটকা পড়েছে। স্থানীদের সহযোগিতায় তাদের উদ্ধার করতে চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তিন জনের লাশ উদ্ধার করে। নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ সময় তিনি বলেন এ ঘটানায় কারো গাফিলতি আছে কি না তা তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে । এছাড়া নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করার আশ্বাস দেন তিনি।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার খানে আলম খান জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে যাই। ছাদেও নিচে ছাপা গড়ে তিন শ্রমিকের শরীরের হাড়গুড় ভেঙে চুরমার হয়ে যায়। পরে কাটার মেশিন দিয়ে পতিত ছাদের একাংশ কেটে তিনটি লাশ উদ্ধার করা হয়।
নেত্রকোনা সদর থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, তিনটি লাশ উদ্ধার কওে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

চাঁনখারপুলে ৬ জনকে হত্যা: ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই

ডিএমপির সব থানার ওসি বদলি, পরিবর্তন ১২ ডিসি পদেও

দুএকটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : নীরব

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মা-বাবা ও মেয়ের মৃত্যু

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতিসংঘের মানবাধিকার মিশন

চাঁপাইনবাবগঞ্জে ১৯টি চাবিসহ মোটরসাইকেল চক্রের সদস্য গ্রেপ্তার

সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

পূর্বাচলে শুরু হচ্ছে বৈষ্টমী রকফেস্ট ২০২৫

আগস্টে বিজিবির অভিযানে ২৭২ কোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ

আব্দুল হামিদের দেশত্যাগে আরও কারও গাফিলতি থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা