Friday , 17 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্রীড়াঙ্গন
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গাইবান্ধা
  10. চট্রগ্রাম
  11. জাতীয়
  12. জেলার খবর
  13. ঝিনাইদহ
  14. টাঙ্গাইল
  15. ঢাকা

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
July 17, 2026 1:30 pm

অপরাধচিত্র প্রতিনিধি (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফল উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেনকে (৬০) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)
১৭ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাকে পটুয়াখালী ডিবি পুলিশের কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়।
পটুয়াখালী ডিবি পুলিশের ওসি মো. মেহেদী হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাঙ্গীর হোসেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল গ্রুপের সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি আওয়ামী লীগ নেতা আসম ফিরোজ গ্রুপে ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে এমপি আসম ফিরোজ গ্রুপ থেকে বের হয়ে মেয়র জুয়েল গ্রুপে যোগ দেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীর হোসেন ডিবি কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাউফল থানায় মামলা রয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, সম্প্রতি বিএনপির মিছিলে হামলার ঘটনায় দাসপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় জাহাঙ্গীর হোসেনকে ১ নম্বর আসামি করা হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নিজ বাসায় ঝুলছিল মডেল তাসনিয়ার মরদেহ

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণে জড়িত পুলিশের এএসপি গ্রেফতার

শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীর সবুজ সংকেত দেবে বিএনপি: সালাহউদ্দিন

১০ সিটির মেয়রকে গতি বাড়াতে বললেন স্থানীয় সরকারমন্ত্রী

ভোটের মাঠে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব

গোয়েন্দা সংস্থা এলাকা ভিত্তিক তালিকা করে অপরাধীদের চিহ্নিত করছে: আইজিপি

সাবেক আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক দুই আইজিপি রিমান্ডে : নিজেকে নির্দোষ দাবি শহীদুলের, চুপ ছিলেন মামুন

জাতির মুক্তি সংগ্রামে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা ক্যাম্পে থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার