Saturday , 1 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. ক্রীড়াঙ্গন
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্রগ্রাম

পরকীয়ার টানে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
August 1, 2026 9:30 pm

অপরাধচিত্র প্রতিবেদক (বরিশাল): বরগুনার বামনা উপজেলায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করে পালিয়েছে স্ত্রী। শুক্রবার গভীর রাতে উপজেলার অযোধ্যা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (২৫) ওই গ্রামের স্বপন হাওলাদারের ছেলে। পালিয়ে যাওয়া স্ত্রী সুমাইয়া একই গ্রামের ইউনুস আলীর কন্যা।

বামনা থানার ওসি ফারুক হোসেন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চেতনানাশক দ্রব্যে খাইয়ে স্বামী সাইফুলকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে স্ত্রী সুমাইয়া পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত বলতে পারব। এ ঘটনায় হত্যা মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে পরকীয়া প্রেমের কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। স্ত্রী সুমাইয়াকে গ্রেপ্তার করার পর পুরো রহস্য জানাতে পারবো। বর্তমানে স্ত্রীকে গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে একই গ্রামের মেয়ে সুমাইয়ার সঙ্গে সাইফুলের বিয়ে হয়। সাইফুল কাজের প্রয়োজনে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। এ সুযোগে সুমাইয়ার সঙ্গে এক ব্যক্তির পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে সাইফুল স্ত্রীকে বাধা দিলে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।
পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে খাবারের সঙ্গে সাইফুলকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। পরে গভীর রাতে বালিশচাপা দিয়ে তাকে হত্যা করা হয়। ঘটনার পর শনিবার সকালে সুমাইয়া বাড়ি থেকে পালিয়ে যান।
নিহতের দাদা আইয়ুব আলী হাওলাদার বলেন, সকালে নাতির বাড়িতে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি। ঘরে ঢুকে দেখি সাইফুল নিস্তেজ হয়ে পড়ে আছে। তার স্ত্রীকেও ঘরে পাওয়া যায়নি। তখনই আমার সন্দেহ হয় এবং চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন।
স্থানীয়রা জানান, একই বাড়িতে সাইফুলের বাবা স্বপন হাওলাদার ও চাচা রিপন হাওলাদার পৃথক পরিবার নিয়ে বসবাস করেন। বাড়ির একটি কক্ষে সাইফুল ও তার স্ত্রী থাকতেন।
নিহতের পরিবারের দাবি, এ হত্যাকাণ্ডে সুমাইয়ার পরকীয়া প্রেমিকও জড়িত থাকতে পারে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে ফ্যাসিস্টদের ফেরত দেখতে চায় না বিএনপি: মির্জা ফখরুল

নারায়ণগঞ্জে তিন পুলিশকে কুপিয়ে জখম, ঢাকা থেকে গ্রেপ্তার ১০

শেখ পরিবারের সদস্য মঈন আব্দুল্লাহ গ্রেপ্তার

সাকিব-মুশফিকদের হৃদয়ে থাকবেন শেন ওয়ার্ন

সাকিব-মুশফিকদের হৃদয়ে থাকবেন শেন ওয়ার্ন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে আওয়ামী ভূতের আছর : বহাল তবিয়তে দুর্নীতিবাজ ডা. শাহানা জাফর

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পাড়ি দিল চীনা জাহাজ

৭২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক কর্মসূচির অনুমতি নেই

ব্যক্তি বা দলকে নিয়ন্ত্রণ মানে বিনিয়োগ ও কর্মসংস্থানে নিয়ন্ত্রণ: দেবপ্রিয়

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা