Tuesday , 19 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. ক্রীড়াঙ্গন
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্রগ্রাম

পাবনায় অস্ত্র তৈরির কারখানা সন্ধান, নেপথ্যে ‘ময়েজ বাহিনী’

প্রতিবেদক
Newsdesk
August 19, 2025 2:01 pm

পাবনা প্রতিনিধি :

পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের দুর্গম চতরা বিলে গোপন আস্তানায় অস্ত্র তৈরির কারখানা সন্ধান মিলেছে। সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম। দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) গভীর রাতে পরিচালিত হয়। এসময় দুজনকে আটক করতে সক্ষম হলেও কয়েকজন পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আতাইকুলা থানার অন্তর্গত আটঘরিয়া উপজেলার প্রত্যন্ত চতরা বিলে সন্ত্রাসী ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও আতাইকুলা থানা পুলিশ মঙ্গলবার ভোরে ওই বিলে ময়েজ বাহিনীর আস্তানায় বিশেষ অভিযান চালায়। এ সময় বিলের মধ্যে লুকানো ঘাঁটি থেকে অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গানপাউডারের মতো উপকরণসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা করা হয়।

আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, স্থানীয়ভাবে ডাকাতি ও চাঁদাবাজির উদ্দেশ্যে এসব অস্ত্র তৈরি হচ্ছিল। তবে পুলিশ মনে করছে, এর পেছনে আরও বড় কোনও নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হবিবুর রহমান বলেন, ‘চতরা বিলকে কেন্দ্র করে ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অন্যদেরও আইনের আওতায় আনা হবে। অভিযান শেষ হলে আটকদের পরিচয় জানানো হবে।’

এদিকে স্থানীয়রা জানান, চতরা বিলের অজপাড়াগাঁয় দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনী অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। দিনের বেলায় তারা আড়ালে থাকলেও রাতে অস্ত্র হাতে প্রকাশ্যে ঘুরে বেড়াতো, ফলে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পেত না।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বর্তমান বাস্তবতায় ১০-২০ কোটি টাকা ছাড়া নির্বাচন করা যায় না: আসিফ মাহমুদ

পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে, জানালেন ট্রাম্প

শরীয়তপুরে হাতুড়ি নিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ৪

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যায় আরেক ‘শুটার’ গ্রেপ্তার

শিক্ষককে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের প্রতি নির্দেশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার

ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের পর সমর্থকদের মারামারি, আটক কয়েকজন

‘জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর নির্দেশনা দেওয়া হবে’

বিয়ের পর ফের সুখবর পেলেন মেহজাবীন