বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পাবনায় মারধরের মামলায় মহিলা দলের দুই নেত্রী গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৪, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি :

পাবনার চাটমোহরে মারধরের মামলায় উপজেলা মহিলা দলের দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলা সদরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলছে, আদালতে করা একটি মামলায় তাঁরা পলাতক ছিলেন। বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

গ্রেপ্তার দুজন হলেন উপজেলা মহিলা দলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি বুড়ি সরকার (৪২) ও সাবেক সাংগঠনিক সম্পাদক রহিমা রেজা (৪৫)। তাঁদের মধ্যে মাদক কারবার ও সেবনের অভিযোগে রহিমা রেজাকে গত ১ সেপ্টেম্বর সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৩ আগস্ট বিকেলে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কর্মসূচিতে অংশ নেন উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তামান্না আজিজা। তখন পূর্ববিরোধের জেরে রহিমা রেজা ও বুড়ি সরকার দেশি অস্ত্র নিয়ে তাঁকে মারধর করেন। এ ঘটনায় তামান্না আজিজা পাবনার আমলি আদালত-৪-এ একটি মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, মারধরের মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর পর থেকে তাঁরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা সদরের দুটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‘তারেক রহমান হবেন এদেশের আগামীর প্রধানমন্ত্রী’

কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না : ওবায়দুল কাদের

সাংবাদিকদের ওপর হামলা-সহিংসতা বেড়েছে, কমেছে মামলা-গ্রেফতার

পর্যটন খাতে ভাষাগত দক্ষতার ওপর গুরুত্ব দিতে হবে : বিমান ও পর্যটন মন্ত্রী

ভোটের বয়স ১৫ বছর করা উচিত: হাসনাত আব্দুল্লাহ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর বাঞ্ছারামপুরের ইউএনওর মৃত্যু

চাঁদাবাজি দেখলেই ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

একজন আইজিপি কীভাবে এত অঢেল সম্পদের মালিক, বিস্মিত হাইকোর্ট

চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে র‍্যাবের কঠোর হুঁশিয়ারি

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান