Wednesday , 27 December 2023 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ফরিদপুরে শীর্ষ সন্ত্রাসী সম্রাট গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
December 27, 2023 2:18 pm


ফরিদপুর প্রতিনিধি :

অবশেষে গ্রেপ্তার করা হয়েছে ফরিদপুরে শীর্ষ সন্ত্রাসী সম্রাটকে। বুধবার দুপুরে ফরিদপুর শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে চিহ্নিত সন্ত্রাসী সম্রাট বাহিনীর হামলায় ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদের দুই কর্মী আহত হন।

সেসময় স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গেরদা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হকের নির্দেশনায় ঈগল প্রতীকের এ. কে. আজাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। এ সময় হামলা করা হয় কর্মীদের ওপর। হামলায় অংশ নেন কথিত ক্রসফায়ারের আসামি তোফাজ্জল হোসেন সম্রাট ও হাসিবুর রহমান জেমিসহ সম্রাটের বাহিনীর সদস্যরা।

এ ঘটনায় গেরদা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক স্কুল শিক্ষক জুনায়েদ হোসেন বুলু ও শেখ খবির আহত হন। এর মধ্যে শেখ খবিরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শীর্ষ সন্ত্রাসী ও কথিত ক্রসফায়ারের আসামি তোফাজ্জেল হোসেন সম্রাট তার বাহিনী নিয়ে প্রকাশ্যে এসে এবটি বাজারের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে এবং ক্যাম্প থেকে ডেকে বাইরে রাস্তার ওপরে দুই কর্মীকে হকিস্টিক ও ভাঙা চেয়ার দিয়ে পিটিয়ে জখম করে। এরপর সবার সামনে দিয়েই মোটরসাইকেল বহর নিয়ে নৌকার পক্ষে স্লোগান দিতে দিতে চলে যায়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দালাল ও দুর্নীতিমুক্ত হাসপাতাল গড়ে তোলা হবে: স্বাস্থমন্ত্রী

দুর্গাপূজা ঘিরে গুজব-উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

জলবায়ু ঝুঁকিতে উপকূল : নারীদের জন্য সমন্বিত পথরেখা

‘স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের’ দাবিতে অনশনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

রাসেল ভাইপার নিয়ে জরুরি নির্দেশনা স্বাস্থ্যমন্ত্রীর

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

কম দামে মাংস বিক্রির খলিলকে হত্যার হুমকি, গ্রেপ্তার ২

ভোটার হতে প্রায় ৫৪ হাজার প্রবাসীর আবেদন

ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

বিএনপির আন্দোলনে সহিংসতা হলে খবর আছে : ওবায়দুল কাদের