Sunday , 6 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বরিশালে ডায়াগনস্টিক সেন্টারসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদক
Newsdesk
October 6, 2024 9:00 pm

বরিশাল প্রতিনিধি :

বরিশালের হিজলায় অভিযান চালিয়ে তিন ডায়াগনস্টিক সেন্টার ও এক ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার ( ৬ অক্টোবর) হিজলা উপজেলার খুন্না এলাকায় তদারকিমূলক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ওই জরিমানা করা হয়।

অভিযানে অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস ও বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্রসহ হিজলা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক সুমি রানী মিত্র জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক বরিশালের নির্দেশনায় এ অভিযান চালানো হয়।

অভিযানে তিন ডায়াগনস্টিক সেন্টার ও একটি ফার্মেসিকে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, ধার্য করা মূল্যের অধিক মূল্যে সেবা বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করায় মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পুলিশের পোশাকে চাঁদা তোলেন ‘ভাগিনা নাঈম’ : সেই ওসি ক্লোজড

রোহিঙ্গা প্রবেশে উদারতা দেখানোর সুযোগ নেই: কাদের

অবশেষে বিয়ের ছবি প্রকাশ করলেন তাহসান

১০ জানুয়ারি দেশব্যাপী জোবায়েরপন্থিদের বিক্ষোভের ডাক

এল নিনোর প্রভাবে তীব্র খরা শ্রীলঙ্কায়

মাগুরার সেই শিশুটির অবস্থা এখনও অপরিবর্তিত, আছে লাইফ সাপোর্টে

বিএনপির নেতাকর্মীদের ঘায়েল করতে মিথ্যা প্রচারনা শামীম ওসমান দোসরদের : রিয়াদ মোহাম্মদ চৌধুরী

টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড : আগুন নিয়ন্ত্রণে সেনা-বিজিবি-ফায়ার সার্ভিস

ঝটিকা মিছিল করলে আইনের ফুল ফোর্স অ্যাপ্লাই হবে: প্রেস সচিব

সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কারো ঢোকা নিষেধ