Friday , 14 June 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রতিবেদক
Newsdesk
June 14, 2024 2:22 pm

বরিশাল প্রতিনিধি :

বরিশালের বাকেরগঞ্জে মহাসড়কে দুর্ঘটনায় চার বছরের এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (১৪ জুন) সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ থানাধীন বাখরকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন বাকেরগঞ্জের চরাদী এলাকার মো. আব্দুস ছালাম হাওলাদারের ছেলে ও থ্রি-হুইলার চালক মো. সাইদুল ইসলাম (৪০) এবং ওই গাড়ির যাত্রী উপজেলার বাগদিয়া এলাকার মেজবাহ উদ্দিনের চার বছরের শিশু সন্তান জায়ান।

দুর্ঘটনায় জায়ানের বাবা মেজবাহ উদ্দিন অপু (৩), তার স্ত্রী, হাফেজ মিজান (৪৫) ও কাওসার (৩২) নামে মোট চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে।

তবে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় দুজন আহত হওয়ার খবর এখন পর্যন্ত তাদের কাছে রয়েছে। আর যে দুইজন নিহত হয়েছেন, তাদের মরেদহও বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।

তিনি বলেন, সকাল ৭টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক বাকেরগঞ্জ থানাধীন বাখরকাঠি এলাকায় তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত না করে বলা সম্ভব নয়।

জায়ানের স্বজনরা জানিয়েছেন, কারিগরি শিক্ষা বোর্ডের চাকরির সুবাদে মেজবাহ উদ্দিন অপু পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ঈদুল আজহার ছুটিতে তারা ঢাকা থেকে বরিশালের বাকেরগঞ্জের গ্রামের বাড়িতে আসছিলেন। পথে দুর্ঘটনায় জায়ান নিহত হয়েছে। এছাড়া অপু ও তার স্ত্রী গুরুতর আহত হওয়ায় শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, নিহত জায়ান ও আহত তার পরিবারের সদস্যরা অপর নিহত মো. সাইদুল ইসলামের থ্রি-হুইলারের যাত্রী ছিলেন। আহতদের মধ্যে জায়ানের মায়ের অবস্থা সঙ্কটাপন্ন।

নিহতদের মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান ওয়ার্ড মাস্টার।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য: জানে না কেউ

দলীয় প্রতীকে হচ্ছে না পৌরসভা নির্বাচন

সেই টিটিইকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

সেই টিটিইকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : জামায়াত সেক্রেটারি

যতদিন খুনি হাসিনার ফাঁসি না দেখছি, ততদিন যেন কেউ নির্বাচনের কথা না বলে: সারজিস আলম

ঝালকাঠিতে পারিবারিক বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

নাটের গুরু মার্কিনীরা। বাংলাদেশেকে সিদ্ধান্ত দিবে ভারত এবং মার্কিনীরা।

নাটের গুরু মার্কিনীরা। বাংলাদেশেকে সিদ্ধান্ত দিবে ভারত এবং মার্কিনীরা।

আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল, চাকরি হারালেন পুলিশ কর্মকর্তা

রাষ্ট্রদ্রোহের অভিযোগে পল্লী বিদ্যুতের ৬ কর্মকর্তা রিমান্ডে

এসএসসি পরীক্ষার কক্ষে সিসি ক্যামেরাসহ একগুচ্ছ নির্দেশনা