Tuesday , 18 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বৈছাআ নেতা মাহদী মুচলেকায় মুক্তি পেলেন

প্রতিবেদক
Newsdesk
August 18, 2026 4:17 pm

 অপরাধচিত্র প্রতিনিধি (হবিগঞ্জ): হবিগঞ্জ সদর থানায় আটকের ২১ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান। ১৮ আগস্ট মঙ্গলবার দুপুরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।
হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ১৭ আগস্ট সোমবার) বিকেল সাড়ে ৫টায় শহরের কোর্ট মসজিদের সামনে প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করে মাহদী হাসান ও তার লোকজন। এতে আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি শহরে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা দেখা দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ।
থানা থেকে মুক্ত হয়ে মাহদী হাসান বলেন, অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিবকে আটক করে পুলিশ।
এর প্রতিবাদ জানালে সেখান থেকে আমাকে আটক করে থানায় নিয়ে ২১ ঘণ্টা আটকে রাখা হয়।
মাহদীর বাবা মাওলানা তৈয়ব আলী বলেন, আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে ২১ ঘণ্টা থানায় আটক রাখে। আজ দুপুরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দিয়েছে। তবে কি মুচলেকা দেওয়া হয়েছে বা মুচলেকায় কি লেখা হয়েছে পুলিশ এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, আইনশৃঙ্খলার অবনতি ও শহরে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কায় মাহদীসহ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ডিএমপির ১১ উপপুলিশ কমিশনারকে বদলি

৮ মাস পর উৎপাদনে ফিরে দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা

এসিল্যান্ডের অনুপস্থিতিতে এসিল্যান্ডের ভূমিকায় ড্রাইভার

সারাদেশে ভোটকেন্দ্রে সাড়ে ৬ লাখ আনসার মোতায়েন থাকবে

আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয় : তথ্য উপদেষ্টা

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে : নাছিম

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

রংপুরের চার খুনের তদন্ত গেল ডিবির হাতে, পুলিশের ব্যাখ্যা নিয়ে প্রশ্ন

জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবেন না: চিফ প্রসিকিউটর

শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার