Friday , 1 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মুজিবনগর সীমান্তে ১৭ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের

প্রতিবেদক
Newsdesk
August 1, 2025 6:56 pm

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক মো. হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন এবং বিএসএফ-১৬১ ব্যাটালিয়নের মধ্যে সীমান্ত মেইন পিলার ১০৫ এর কাছে শূন্য লাইনে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।

বৈঠকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের মুজিবনগর কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার শ্রী তাপস কুমার এবং বিএসএফ-১৬১ ব্যাটালিয়নের হ্নদয়পুর বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর শ্রী ধরমেন্দ্র দাহসহ সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৭ বাংলাদেশিকে হস্তান্তর করে বিএসএফ। এর মধ্যে, আটজন পুরুষ, পাঁচজন নারী ও চার শিশু রয়েছে। পরে তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘‘বিজিবি ১৭ জনকে হস্তান্তর করেছে।’’

 

সর্বশেষ - জেলার খবর