Tuesday , 2 July 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রাজবাড়ীতে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রতিবেদক
Newsdesk
July 2, 2024 8:20 pm


রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর কালুখালীতে হত‌্যা মামলায় চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) বিকারে সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় প্রদান করেন। এ মামলায় দুজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের মৃত নেপাল বিশ্বাসের ছেলে নরেশ বিশ্বাস, হাটবাড়ীয়া গ্রামের গোকুল বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস, নিখিল বিশ্বাসের ছেলে বলরাম ওরফে বলাই বিশ্বাস, মৃত কুমারেশ মণ্ডলের ছেলে সঞ্জিত মণ্ডল। এদের মধ্যে বলরাম ওরফে বলাই বিশ্বাস ও সঞ্জিত মণ্ডল পলাতক।

এসময় অনুপ বিশ্বাস ও শুভ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্র জানায়, ২০১৮ সালের ২৮ এপ্রিল বিকেলে উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গড়াই নদীতে মোতালেবের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। তার অণ্ডকোষ কেটে ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে হত্যা করে। এবিষয়ে নিহতের ভাই মো. রমজান আলী শেখ বাদী হয়ে ওই দিন মামলা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) উজির আলী শেখ বলেন, মামলায় চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আরেক ধারায় আসামিদের সাত বছরের সশ্রম কারাদণ্ডসহ তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়য়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ন্যাম ও সাউথ সামিটে দেশের প্রতিনিধিত্ব করতে উগান্ডায় পররাষ্ট্রমন্ত্রী

নেত্রকোনায় অতিবৃষ্টি-পাহাড়ি ঢলে বন্যার শঙ্কা

মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি ৭ রোহিঙ্গা উদ্ধার

শপথ নিলেন নতুন সিইসি ও চার নির্বাচন কমিশনার

জামায়াতের আমিরের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন

ওসি পল্লবীর হয়রানির ফাঁদ, পুলিশ-প্রতারকের রফাদফায় ভুক্তভোগীরা আটক!

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত: দুজনকে জীবিত উদ্ধার, ১২ জনের হদিস মেলেনি

আজ শাবিপ্রবি যাচ্ছেন শিক্ষামন্ত্রী

আজ শাবিপ্রবি যাচ্ছেন শিক্ষামন্ত্রী

নেপালে আটক সিয়ামকে দেশে আনতে গ্রেপ্তারি পরোয়ানা

শহীদ আব্দুল্লাহর বিধমা মা ও ক্যান্সার আক্রান্ত ভাইয়ের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান