Saturday , 21 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

প্রতিবেদক
Newsdesk
December 21, 2024 9:25 pm

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দম্পতিসহ তিনজন নিহত হয়েছে। আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার শিবপুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২), স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও শ্যালিকা যুথি খাতুন (১৪)।

ফাতেমা ও যুথির বাবার নাম শাহেদ আলী। তাদের বাড়ি পুঠিয়ার পালোপাড়া গ্রামে। নিহত হানিফ একজন ব্যবসায়ী। তার স্ত্রী ফাতেমা রাজশাহী মহিলা কলেজে অনার্স এবং জুথি পালোপাড়া স্কুলে নবম শ্রেণিতে পড়াশোনা করত।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পুঠিয়ার শিবপুরে অবস্থিত পবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসাইন জানান, আবু হানিফের মোটরসাইকেলে করে স্ত্রী ফাতেমা ও শ্যালিকা যুথি রাজশাহীতে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন। শিবপুরে পৌঁছালে নাটোরের দিক থেকে রাজশাহীমুখী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে হানিফ ও যুথি মারা যান। আর ফাতেমাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনিও মারা যান। পরে তার মরদেহও পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ফিরোজ হোসাইন আরও জানান, চাপা দিয়ে পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্ত করতে তারা বিভিন্ন স্থানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখছেন। বাসটি শনাক্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ