শুক্রবার , ২০ জুন ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রেললাইনে বসে আড্ডা, ট্রেনে কাটা পড়ে প্রান গেল তিন বন্ধুর

প্রতিবেদক
Newsdesk
জুন ২০, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ে টেনে কাটা পড়ে ৩ তরুণ নিহত হয়েছেন। এদের সবার বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকায় বিএসআরএম কারখানা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন তরুণ হলেন- মো. আরাফাত (১৮) মোহাম্মদ আনিস (১৮ ) ও মোহাম্মদ রিয়াজ (১৮)।

রেলওয়ের পুলিশ জানায়, তারা রেললাইনের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। ট্রেন আসার বিষয়টি খেয়াল করেননি। তবে কোন ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে, তা রেলওয়ে কর্মকর্তারা নিশ্চিত করতে পারেননি।

দুর্ঘটনার পর তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, “নিহত তিন তরুণের শরীরে হাড় ভাঙা ও নানা আঘাতের চিহ্ন ছিল। আমরা বিষয়টি পুলিশকে জানালেও পুলিশ আসার আগেই এখান থেকে স্বজনেরা তাড়াহুড়ো করে তিন তরুণের লাশ নিয়ে যায়।”

চট্টগ্রাম রেলওয়ে থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, “নিহত তিন তরুণ পেশায় গাড়ির হেলপার (সহকারী)। তারা রেললাইনের ওপর আড্ডা দিচ্ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। ট্রেন আসার বিষয়টি খেয়াল করেননি।”

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গোলাগুলির বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

বৈদেশিক মুদ্রা অর্জনে চায়ের বহুবিধ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

স্ত্রী-সন্তানসহ নাঈমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সৈয়দপুরের থেকে বড় রেল কারখানা রাজবাড়ীতে করা হবে: রেলমন্ত্রী

বেনজীরের রিসোর্টে এনবিআরের অভিযান, মিলেছে বিপুল কর ফাঁকির প্রমাণ

সালমান-পলক-দীপু-ইনু-মেনন ফের রিমান্ডে

তফসিলের সময় নিবন্ধিত দল নিয়েই নির্বাচন: ইসি সানাউল্লাহ

আওয়ামী লীগ-বিএনপি দুটাই দুর্নীতিবাজ ও অত্যাচারী: ফয়জুল করিম

বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে টেকনাফ

ঢাকা শিশু হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের রাম রাজত্ব চলছে ! দেখার কি কেউ নেই?