মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

গোলাগুলির বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৯, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ

কক্সবাজার প্রতিনিধি :

মিয়ানমারের অনবরত গোলাগুলির বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত। বাড়িঘর পর্যন্ত থরথর করে কাঁপছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

সোমবার (১৮ মার্চ) রাত ১২ টার পর থেকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং ও ফুলের ডেইলের বাসিন্দারা এই আওয়াজ শুনছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

সীমান্তের বাসিন্দা ওয়াব্রাং এলাকার কামাল হোসাইন মুঠোফোনে জানান, রাত ১২ থেকে বিকট শব্দ আসছে। বাড়ি পর্যন্ত থরথর করে কাঁপছে। বাড়িতে ছোট ছোট শিশু ঘুম থেকে উঠে গেছে এবং আমাদের এলাকার মানুষ অনেক ভয়ে আছে।

ফুলের ডেইলের ও স্লুইস পাড়ার বাসিন্দা মুহাম্মদ আমিন ও জেসমিন আক্তার জানান, গভীর রাতে মিয়ানমারের গোলাগুলির বিকট শব্দ অনেকক্ষণ ধরে শোনা গেছে। এমনকি ঘরের মাটি পর্যন্ত কাঁপছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, পর পর বিকট শব্দ ভেসে আসছে। আমি নিজেও শুনছি। সোমবার রাত ১২টা ১৪ মিনিট থেকে থেমে থেমে চলছে মিয়ানমারের বিস্ফোরণের বিকট শব্দ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রানা প্লাজার সোহেল রানার হাইকোর্টে জামিন

সড়ক উন্নয়নের নামে অর্থ লোপাট : বাড়ছে দুর্ভোগলোপাটচক্রের হোতা সেলিম, মতিউর

ভৈরবে ট্রলারডুবিতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে নিখোঁজ পুলিশ সদস্য

বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রাষ্ট্রপতি

নীতি-নির্ধারকরা চাইলে ‘এমপি সমালোচনা’ স্পষ্ট করা হবে : আইনমন্ত্রী

কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হযরত আলী

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে, বিদেশে যাওয়ার সুযোগ নেই : আইনমন্ত্রী

ধর্ষক শাকিল বাদ পড়ছে একাত্তর ও বিজেসি থেকে !

শিক্ষকরা রাজনীতিতে জড়ালে ব্যবস্থা গ্রহণ করা হবে: গণশিক্ষা উপদেষ্টা

পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিচ্ছে সরকার