Wednesday , 26 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তদন্ত কমিটি

প্রতিবেদক
Newsdesk
February 26, 2025 4:41 pm

রাঙামাটি প্রতিনিধি :

ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দেশের অন্যতম পর্যটন কেন্দ্র রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পরিদর্শন করেছে তদন্ত কমিটির সদস্যরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তদন্ত কমিটির সদস্যরা সাজেক ভ্যালির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রুইলুই পাড়ায় যান।

এসময় উপস্থিত ছিলেন- তদন্ত কমিটির আহ্বায়ক রাঙামাটি স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মোবারক হোসেন, সদস্য সচিব বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।

তদন্ত কমিটির আহ্বায়ক মো. মোবারক হোসেন বলেন, ‍“অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটনের জন্য আজ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা প্রতিবেদন এবং সুপারিশ প্রদান করব।”

গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাজেকের একটি কটেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩৪টি রিসোর্ট-কটেজ, ২৭টি দোকান-রোস্তোরাঁ এবং ৩৫টি বসতঘর আগুনে পুড়ে যায়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত