Tuesday , 4 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সাবেক এমপি ডা. আজিজ কারাগারে

প্রতিবেদক
Newsdesk
February 4, 2025 7:52 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি :

বিএনপি নেতাকর্মীদের হত্যা চেষ্টা মামলায় রাজধানীতে র‌্যাবের হাতে গ্রেপ্তার সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সাবেক এই সংসদ সদস্যকে তাড়াশ আমলি আদালতে হাজির করে পুলিশ। এসময় তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। কিন্তু মামলার মূলনথি পেলে পরবর্তীতে জামিনের শুনানির জন্য দিন ধার্য করেন বিচারক মো. ওবায়দুল হক রুমি।

দুপুরে আদালতের জিআরও শিউলী খাতুন এই তথ্য জানিয়েছেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদি হয়ে আব্দুল আজিজসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা দায়ের করেন।

এই মামলায় গতকাল সোমবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

জামায়াতের আমিরের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন

পঞ্চমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

১৬ রমজান থেকে মেট্রোরেল চলাচলে সময় বাড়বে

সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট, দুদকের জিজ্ঞাসাবাদে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিইও

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন সেই ৯ শিক্ষার্থী

সংকটাপন্ন হচ্ছে পরিবেশ: কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জে চলছে পাহাড় কাটার মহোৎসব

স্পেনে বৈধ হচ্ছেন বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসী

বাংলাদেশে বন্যায় প্রতিবছর ক্ষতি এক বিলিয়ন ডলার

সেন্টমার্টিন আক্রান্ত হলে ছেড়ে দেব না: সেতুমন্ত্রী

মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে আগুন, আটক ২