সোমবার , ১০ জুন ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সিলেটে টিলা ধসে চাপা পড়া স্বামী-স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
জুন ১০, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ


সিলেট প্রতিনিধি :

সিলেট মহানগরের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসে চাপা পড়া তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ জুন) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- আগা করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শাম্মী আক্তার রুজি (২৫) ও ছেলে নাফজি তানিম (২)। সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

মরদেহগুলো সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, আজ সকাল ৬টার দিকে বিকট শব্দে টিলা ধসে পড়ে। এ সময় দুই পরিবারের পাঁচজন চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সিটি কর্পোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। পরে উদ্ধারকাজে যুক্ত হয় সেনাবাহিনী। এর মধ্যে এক পরিবারের দুইজনকে জীবিত উদ্ধার করা হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

৪ বিভাগে আরও ২ দিনের ‘হিট অ্যালার্ট’

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয়, সংস্কার করে নির্বাচনের পক্ষে হেফাজতে ইসলাম ও ৬ ইসলামি দল

শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে দুই কিশোর আহত

রাঙ্গামাটিতে ইউপি চেয়ারম্যান নিখোঁজ

বিশ্বব্যাংকের কথা আমাদের শুনতে হবে, কারণ তারা টাকা দেয়: অর্থমন্ত্রী

চাঁদাবাজির দুই মামলায় কামরুল ইসলামের ৪ দিনের রিমান্ড

আসামিদের জবানবন্দি : যে তিন কারণে হত্যা করা হয় এমপি আনারকে

মে মাসেও রেমিট্যান্সে ইতিবাচক ধারা, ১৭ দিনে এলো ১৬১ কোটি ডলার