বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৫

প্রতিবেদক
Newsdesk
মে ১৫, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ

কু‌ড়িগ্রাম প্রতিনিধি:

কু‌ড়িগ্রামের রৌমারী সীমা‌ন্তে টহলরত অবস্থায় বজ্রপাতে নিহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস‌্য। এ সময় আহত হয়েছে বি‌জি‌বি সদস‌্য ও এক আনসার সদস‌্যসহ আরও পাঁচ জন।

বুধবার (১৪ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ জানান, রাতে টহল দেয়ার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রঝড় শুরু হ‌লে টহল দ‌লের সদস‌্যরা এক‌টি শে‌ডে আশ্রয় নেয়। হঠাৎ বজ্রপাত হলে সবাই আহত হন। দ্রুত তা‌দের উদ্ধার করে রৌমারী স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে চি‌কিৎসক বি‌জি‌বি সদস‌্য রিয়াদ হো‌সেন‌কে মৃত ঘোষণা ক‌রেন।

গুরুতর আহত অবস্থায় দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সবার অবস্থা শঙ্কামুক্ত বলে জানতে পেরেছে পুলিশ।

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ইন্টারনেট নিয়ে এই নতুন সিদ্ধান্ত গ্রাহকের ওপর কী প্রভাব ফেলবে

র্আথ-সামাজিক অগ্রগতির জন্য গুরুত্বর্পূণ উন্নয়ন প্রকল্প গ্রহণ করুন: প্রধানমন্ত্রী

বিএনপি বিদেশিদের ওপর নির্ভর করে না: মঈন খান

ফিলিস্তিনিদের জন্য সোহরাওয়ার্দীতে লাখো মানুষের মোনাজাত

অর্থ লুটকারীদের ছাড় দেয়া হবে না: অর্থ উপদেষ্টা

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু

আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু, তদন্ত কর্মকর্তা নিয়োগ : চিফ প্রসিকিউটর

সরকারি চাকরিজীবীরা অবসরের ৩ বছর আগে নির্বাচন করতে পারবেন না: হাইকোর্ট

মেয়ের প্রেমের সম্পর্কের বলি সাবেক এমপির স্ত্রী

বেনজীরের স্ত্রী ও দুই মেয়েকে ২৪ জুন ফের তলব