সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

৫ দিনের রিমান্ডে আ.লীগ নেতা ডা. আবু সাঈদ

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৮, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মো. আবু সাঈদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফরিন আহমেদ হ্যাপি এই আদেশ দেন।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক (ওসি) হাবিবুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রভাবশালী এই চিকিৎসক নেতাকে গ্রেফতার করা হয়। পরে সন্ধ্যা ৬টায় তাকে আদালতে নেওয়া হয়। সেসময় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আবু সাঈদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। গতকাল তার শুনানি হয়নি। এরই প্রেক্ষিতে আজ সোমবার আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডা. আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএমএ’র সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

প্রসঙ্গত, তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাকে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ৬০ নম্বর আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। অন্য মামলায় তিনি উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিনে রয়েছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট

১০ মিনিটে দেয়া হবে অন-অ্যারাইভাল ভিসা

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাক্ষাৎ

৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত গ্রেপ্তার

যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত

শ্যামপুরে জালটাকা প্রস্তুতকারী চক্রের মূলহোতা গ্রেফতার

ভোট স্বচ্ছ করার নির্বাচনী পদ্ধতি জানতে চেয়েছে কমনওয়েলথ প্রতিনিধিদল

আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব