Thursday , 21 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

জবির সেই শিক্ষক ইমনকে বহিষ্কার, চেয়ারম্যানকে অব্যাহতি

প্রতিবেদক
Newsdesk
March 21, 2024 9:49 pm


নিজস্ব প্রতিবেদক :

শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীকে সহযোগীতা না করায় বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ হালিমকে চেয়ারম্যান পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা শুক্রবার রাতে কুমিল্লায় নিজ বাড়িতে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে তিনি তাঁর এক সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন। অবন্তিকাকে নিয়ে যখন বিশ্ববিদ্যালয়সহ পুরো দেশ উত্তাল, ঠিক সেই সময়ে মিডিয়ার সামনে আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেকটি ঘটনা।

বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ১৩তম আবর্তন ব্যাচের শিক্ষার্থী কাজী ফারজানা মিম দাবি করেন, শিক্ষক আবু শাহেদ ইমনের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় পরীক্ষায় ফেল করানো হয় তাঁকে।

শিক্ষকের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগের প্রতিকার না পেয়ে গত মঙ্গলবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আবেদন করেছেন ওই শিক্ষার্থী।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কলাবাগানে স্ত্রী-শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা, থানায় আত্মসমপর্ণ যুবকের

নড়াইলে বাণিজ্যিকভাবে ননী ফল চাষে সাড়া

তামিমের ৮ হাজার রান

কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের

৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন সাধারণ সম্পাদক জুয়েল

ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের সভাপতি রানা, সম্পাদক উজ্জ্বল

নির্বাচন করতে আর বাধা নেই মাহমুদুর রহমান মান্নার

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প হচ্ছে জুলাই ঘোষণাপত্র : তথ্য উপদেষ্টা

আমরা কোনো দলকে দানব বানাতে সমর্থন করিনি: জিএম কাদের