Monday , 15 July 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সংঘর্ষের পর যে সিদ্ধান্ত নিল ঢাবি কর্তৃপক্ষ

প্রতিবেদক
Newsdesk
July 15, 2024 9:46 pm

ঢাবি প্রতিবেদক :

কোটা সংস্কারপন্থী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক ডাকেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল।

সোমবার (১৫ জুলাই) বিকাল ৫টার দিকে উপাচার্যের নিজ বাসভবনে বৈঠক শুরু হয়। এতে বিভিন্ন হলের প্রভোস্ট উপস্থিত ছিলেন।

বৈঠক শেষ ভিসি মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আজ রাতে সব প্রভোস্টরা হলে অবস্থান করবেন, হলে বহিরাগত কাউকে থাকতে দেওয়া হবে না।

সভায় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যায়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বিভিন্ন হল মূহের প্রাধ্যক্ষ।

সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যার মধ্যে রয়েছে—

১. শিক্ষার্থীরা স্ব স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান

২. প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকগণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

৩. হলসমূহে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না

৪. যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো পাশাপাশি

৫. সকলকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া কেউ নাশতকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্তে উল্লেখ করা হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পুলিশের লুণ্ঠিত অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা

শিক্ষার্থীকে বাস চাপা দেওয়াকে কেন্দ্র করে বাসে আগুন এবং ভাঙচুর

শিক্ষার্থীকে বাস চাপা দেওয়াকে কেন্দ্র করে বাসে আগুন এবং ভাঙচুর

শরীয়তপুরে প্রেসক্লাবের সীমানাপ্রাচীর ভাঙার প্রতিবাদ, হামলায় হাত ভাঙল সাংবাদিকের

রাঙ্গামাটিতে ইউপি চেয়ারম্যান নিখোঁজ

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল পুলিশের কাছে জমি বিক্রির পর সেই জমি ফের বিক্রি করে বসুন্ধরার কাছে

কুষ্টিয়া জেলা পরিষদে দুদকের অভিযান

বিশৃঙ্খলা হলে পুলিশ কিন্তু বসে থাকবে না: বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রী

চরফ্যাশনে পরীক্ষায় নকলের সুযোগ না পেয়ে কেন্দ্রে হামলা-ভাঙচুর

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম

ডেঙ্গু মোকাবেলার প্রস্তুতি রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী