Sunday , 4 September 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

এশিয়া কাপে ভারতকে হারিয়ে বদলা নিল পাকিস্তান

প্রতিবেদক
Newsdesk
September 4, 2022 6:56 pm
এশিয়া কাপে ভারতকে হারিয়ে বদলা নিল পাকিস্তান

চলতি এশিয়া কাপেভারতের দেওয়া ১৮১ রানের লক্ষ্য টপকে পাকিস্তান এক বল হাতে রেখে ৫ উইকেটে জয় পেয়েছে।
দুবাইয়ে লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম ১৪ রান করে ফেরেন রবি বিষ্ণইয়ের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে।

এরপর ফখর জামানকে ১৫ রানে ফেরান যুজবেন্দ্র চাহাল। পরপর দুই উইকেট পড়ার পর মোহাম্মদ নওয়াজকে নিয়ে বলতে গেলে জুয়া খেলেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে জুটী বেঁধে রান তুলেন দ্রুত। মাত্র ২০ বলে ৪২ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ দিলেও দলকে এগিয়ে নেন ১৩৬ রান পর্যন্ত।

শুরুতে রিজওয়ান ধীরে রান তুললেও শেষের দিকে খেলেন হাত খুলে। ৫১ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৭১ রানের ইনিংস খেলে বিদায় নেন দলীয় ১৪৭ রানের মাথায় হার্দিক পান্ডিয়ার বলে যাদবের হাতে ক্যাচ দিয়ে।

দলীয় ১৫২ রানের মাথায় বিষ্ণইয়ের বলে আসিফ আলী ক্যাচ তুলে দিলেও সহজ ক্যাচ ছেড়ে দেন অর্শদীপ। এখানেই ঘুরে যায় ম্যাচের মোড়। এরপর খুশদিল শাহ ও আসিফ মিলে দলকে নিয়ে যান জয়ের দ্বারপ্রান্তে। অবশেষে এক বল হাতে রেখে জয় পেয়েছে পাকিস্তান। এ নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হলো পাকিস্তান। গ্রুপ পর্বে নিজেদের প্রথম খেলায় ভারতের কাছে ৫ উইকেটে হারের পর আজ সুপার ফোর পর্বে তুলে নিলো সেই হারের বদলা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বর্তমান সরকারের সঙ্গেই কাজ করবে ভারত : জয়শঙ্কর

একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি

কাল থেকে ঢাকার ১৩ স্থানে ন্যায্যমূল্যে ডিম বিক্রি

সাগর-রুনির হত্যাকারীদের ধরা হবে : আইনমন্ত্রী

জুন মাসে রেমিট্যান্স এলো ২৮১ কোটি ডলার

ঢাবির হলে ‘মদের আসর’ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

ঢাবির হলে ‘মদের আসর’ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

নেত্রকোনায় জীবিত ভাইকে মৃত দেখিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ

অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

টাঙ্গাইলের ঘাটাইলে নৌকার প্রচারণায় একঝাঁক অভিনয় শিল্পী

পাকিস্তানিদের সন্তুষ্ট করতে ভারতবিরোধী জিকির তুলছে বিএনপি : পাটমন্ত্রী