Tuesday , 8 November 2022 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

অর্থ লুটপাটকারীদের ‘শুট ডাউন’ করা উচিত: হাইকোর্ট

প্রতিবেদক
Newsdesk
November 8, 2022 3:54 pm

বেসিক ব্যাংকের চার হাজার কোটি টাকা লুটপাট ও পাচারকারীদের ‘শুট ডাউন’ করা উচিত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৮ নভেম্বর) বেসিক ব্যাংকের অর্থপাচার মামলার আসামি রাজধানীর শান্তিনগর শাখার তৎকালীন ম্যানেজার মোহাম্মদ আলী চৌধুরীর জামিন শুনানিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, অর্থপাচারকারীরা জাতির শত্রু। কেন এসব মামলার ট্রায়াল হবে না?

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্দেশে প্রশ্ন রেখে আদালত বলেন, কেন চার্জশিট দিচ্ছেন না? অর্থ লুটপাট ও পাচারের মামলার সামারি ট্রায়াল হওয়া উচিত। যারা জনগণের টাকা আত্মসাৎ করে তাদের ‘শুট ডাউন’ করা উচিত। এটাই তাদের শাস্তি হওয়া উচিত।

এদিন বেসিক ব্যাংকের শান্তিনগর শাখার তৎকালীন ম্যানেজার মোহাম্মদ আলী চৌধুরীর বিরুদ্ধে করা তিন মামলায় তাকে জামিন দেননি হাইকোর্ট। একই সঙ্গে আসামির বিরুদ্ধে দায়ের হওয়া ছয়টি মামলার তদন্তকাজ শেষ করতে নির্দেশ দিয়েছেন আদালত। এসময় আদালত পাঁচ বছরেও বেসিক ব্যাংকের ৫৬ মামলার তদন্ত শেষ না হওয়া এবং অভিযোগপত্র না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

আদালত বেসিক ব্যাংকের চার হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় দায়ের হওয়া সব মামলার সবশেষ অগ্রগতি তথ্য আগামী ২১ নভেম্বরের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন। দুদককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালত বলেছেন, যারা বেসিক ব্যাংকের চার হাজার কোটি টাকা লুটপাট করেছে, পাচার করেছে তাদের ‘শুট ডাউন’ করা উচিত।

আদালতে আজ আসামিপক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান।

আসামির আইনজীবী অ্যাডভোকেট আবুল হোসেন বলেন, পাঁচ বছর পার হলেও দুদক মামলায় চার্জশিট দিচ্ছে না। বিচারকাজও শেষ হচ্ছে না। আদালত অর্থপাচারকারীদের জাতির শত্রু হিসেবে উল্লেখ করেছেন। কেন এসব মামলার ট্রায়াল হবে না, সে প্রশ্নও রেখেছেন।

বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে মোহাম্মদ আলী চৌধুরীর বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। এরমধ্যে ১৫টি মামলায় তিনি জামিন পেয়েছেন। অন্য চারটি মামলা জামিন আবেদন শুনানির অপেক্ষায়।

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর পল্টন থানার করা মামলার মোট আসামি ছয়জন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয় এস আলম গ্রুপ: ইসলামী ব্যাংকের সাবেক এমডি

প্রথম সেশন বাংলাদেশের

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুনের ঘটনায় মামলা, আসামি ২০০০

কিশোরগঞ্জে আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু

নতুন কারিকুলাম বাস্তবায়নে সমন্বিত সহযোগিতা প্রয়োজন: মোস্তাফা জব্বার

১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণ করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

যেকোনো সময় আসতে পারে এক দফা দাবি : জামায়াত আমির

গাজীপুরে জমি দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ, ২০ পরিবারের টাকা পাওনার দাবি

পণ্যের দাম বাড়ালে কঠোর হবে সরকার: বাণিজ্য প্রতিমন্ত্রী

সাবেক আইজিপি মামুনসহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে এক মাসে তদন্ত শেষ করার নির্দেশ