Wednesday , 9 November 2022 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বিশৃঙ্খলা হলে পুলিশ কিন্তু বসে থাকবে না: বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
November 9, 2022 2:26 pm

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শুনেছি বিএনপি ঐক্যজোট বড় বড় সভা করবে। ঢাকায় নাকি তারা ৩০ লক্ষ লোক নিয়ে যাবেন, সেখানেই বসে থাকবেন এবং সেখানেই নাকি তারা সরকার গঠন করবেন। বসে থাকুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো জানমালের ক্ষতি করেন, বিশৃঙ্খলা করেন তাহলে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা কিন্তু বসে থাকবে না। তাদের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া। তারা সেই কাজটি করবেন।

মাদারীপুর আচমত আলী খান ফাউন্ডেশন আয়োজিত ঠোঁটকাটা, তালুকাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জনগণের ওপর তার আস্থা আছে। জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন। কোনো ষড়যন্ত্রে আওয়ামী লীগ বিশ্বাস করে না। কিংবা কিংবা বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসে নাই আওয়ামী লীগ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনাই। এখানে আর কোনো বিকল্প নাই। সারা বাংলাদেশ আবারো নির্বাচনের জন্য তৈরি হচ্ছে। আবার নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতায় এনে আমাদের যে স্বপ্ন উন্নত বাংলাদেশ সেইখানে আমরা চলে যাব। সারা দেশের মানুষ এটা বিশ্বাস করে যে, তারা আর সেই অন্ধকারে ফিরে যেতে চায় না। তারা চায় উন্নত বাংলাদেশ।

আচমত আলী খান ফাউন্ডেশনের সভাপতি বেগম রোকেয়া শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তানভীর হাসান ছোট মনির এমপি, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক ওসমান আলী প্রমুখ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী

দুই বিমানবন্দরে কাস্টমসের অভিযান : সোনা-মদসহ ৩ কোটি টাকার পণ্য জব্দ

৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

জামালপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী জজ সামিউল হক অর্ণব নিহত

ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ করলেন সাবেক এমপি শাহজাহান খানের মেয়ে

সারা দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল

উত্তর কোরিয়া সংঘাতের প্রস্তুতি নিলে কিম যুদ্ধজাহাজ পরিদর্শন করেন

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ

ভোটকেন্দ্রে লাইভ নয়, ভিডিও করা যাবে : ইসি হাবিব

বন্যা-পাহাড়ধসে এখন পর্যন্ত ৩০ জন মারা গেছেন: ত্রাণমন্ত্রী