Tuesday , 31 October 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

দুদকের মামলা : মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিবেদক
Newsdesk
October 31, 2023 2:35 pm


নিজস্ব প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এ পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) মামলাটির সাফাই সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। তবে আসামি মির্জা আব্বাস ও সাফাই সাক্ষীরা আদালতে উপস্থিত না হয়ে সময়ের আবেদন করেন। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর মঞ্জুরুল ইমাম এ আবেদন না মঞ্জুর করে মির্জা আব্বাসের জামিন বাতিলসহ এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

জানা যায়, মির্জা আব্বাসের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট দুদকের উপপরিচালক মো. শফিউল আলম রাজধানীর রমনা থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. খায়রুল হুদা আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে তার বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার সম্পদ অর্জন ও ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ১৬ জুন আদালত এ মামলার চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলাটিতে ২৪ জন সাক্ষ্য দিয়েছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপুরে ইয়ুথ লিডারশীপ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে : চিফ প্রসিকিউটর

কেমন বাংলাদেশ চাই, ঐকমত্য কমিশনের বৈঠকে নির্ধারিত হবে: প্রেস সচিব

কোনো অনুমোদনহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

কর ব্যবস্থায় বড় বাধা দুর্নীতি: এনবিআর চেয়ারম্যান

রিমান্ড শেষে কারাগারে অর্থ পাচার মামলায় অভিযুক্ত গাইবান্ধার মন্দিরের উদ্যোক্তা হরিদাস চন্দ্র

পাঠ্যপুস্তক সংশোধনে গঠিত কমিটি বাতিল

দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান

বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপ আইওয়াশ: রিজভী

শহিদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান