Thursday , 28 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চকরিয়ায় বাস – পিকআপ সংঘর্ষে নিহত ৪

প্রতিবেদক
Newsdesk
December 28, 2023 2:16 pm

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চকররিয়ার হারবাং এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক।

নিহতরা হলেন, চকরিয়া হারবাং উত্তর করমহরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, একই ইউনিয়নের সামাজিক পাড়ার রশিদ আহমেদ ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন, বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন। তবে আহতদের নাম-পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।

ওসি মাহবুবুল হক জানান, হারবাং এলাকায় গাজীপুর থেকে ছেড়ে আসা কক্সবাজারে পিকনিকে আসা জাকির ট্রাভেল ও চট্টগ্রামমুখী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার ৪ যাত্রী নিহত হন, আহত হন আরো ৮ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে এবং গাড়ি দুটিকে জব্দ করে থানায় নিয়ে আসে।

সর্বশেষ - রাজনীতি