Tuesday , 2 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নতুন বছরে বাড়ল এলপিজির দাম

প্রতিবেদক
Newsdesk
January 2, 2024 5:34 pm


নিজস্ব প্রতিবেদক :

নতুন বছরে আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জানুয়ারি মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছে সরকার। এ নিয়ে টানা ৬ মাস বাড়ানো হলো এলপিজির দাম।

মঙ্গলবার (২ জানুয়ারি) এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিইআরসি জানায়, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৪০৪ টাকা থেকে ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ৩ ডিসেম্বর ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আর গত গত ২ নভেম্বর ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।

একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৫ টাকা ৬৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত ডিসেম্বর মাসে যা মূসকসহ নির্ধারণ করা হয়েছিল প্রতি লিটার ৬৪ টাকা ৪৩ পয়সা টাকা।

বিইআরসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জানুয়ারি মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৬২০ মার্কিন ডলার ও ৬৩০ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬২৬ দশমিক ৫০ মার্কিন ডলার বিবেচনায় জানুয়ারি মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।

উল্লেখ্য, ২০২৩ সালে ৫ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। গত বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে কমেছিল এলপিজির ও অটোগ্যাসের দাম। আর দাম বেড়েছিল ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মাদকের টাকা জোগাতে কামরুলকে হত্যা করে দুই ছিনতাইকারী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন : ঢামেকে মৃত্যু ১৭২, চিকিৎসাধীন ৯৮

গভীর রাতে সাংবাদিক–ব্যবসায়ীকে তুলে নেয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার ডিফেন্ডার ছিলেন বেনজীর: ফখরুল

সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

বুয়েটে ছাত্রলীগের সাবেকদের সভা, সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

বুয়েটে ছাত্রলীগের সাবেকদের সভা, সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম !

জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সঙ্গে সম্পর্ক রাখব না: ওবায়দুল কাদের

রিমান্ড শেষে কারাগারে জামাতের বরখাস্ত এমপি গাজী নজরুলের প্রথম স্ত্রী