Tuesday , 9 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

নেত্রকোণায় হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
January 9, 2024 5:34 pm

নেত্রকোণা থেকে জাহিদ হাসান :

নেত্রকোণা শহরের বিলপাড় এলাকায় নিজ বাসা থেকে এক বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে শহরের নিউটাউন বিলপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধার নাম জোছনা বেগম (৭০)। তিনি ওই এলাকার মৃত আবুল মুন্সীর স্ত্রী।

পুলিশ জানায়, জোছনা বেগমের ৩ ছেলে। তিনি বড় ছেলে মিল্টন মোল্লার সঙ্গে নিউটাউন বিলপাড়ের বাসায় বসবাস করতেন। কয়েকদিন আগে মিল্টন বরিশাল চলে যায় কাজে। মিল্টনের স্ত্রীও জেলার আটপাড়ায় তার বাবার বাড়িতে আছে । কাজেই কয়েকদিন ধরে জোছনা বেগম বাসায় একা ছিলেন।
সোমবার মিল্টন বার বার ফোন করলেও তার মা ধরছিলেন না। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে জোছনা বেগমের ভাই ফেরদৌস দরজার তালা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে জোছনা বেগমের হাত, পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখেন।
পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় ঘরের ভিতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় ও স্টিলের আলমিরা খোলা ছিল।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত