Wednesday , 2 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চানখারপুলে গুলিতে শিক্ষার্থীর মৃত্যু, শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
October 2, 2024 9:05 pm

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে গুলিতে ১০ম শ্রেণির ছাত্র আনাস নিহতের ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

আজ বুধবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ করেন নিহতের বাবা পলাশ।

অভিযোগের বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট গেন্ডারিয়ার বাসা থেকে গোপনে বেরিয়ে চানখারপুলে আন্দোলনে যোগ দিয়েছিল দশম শ্রেণির ছাত্র আনাস। সেখানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্য অলি-গলিতে ঢুকে গুলি করেছিল। তাতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আনাস। আমরা ওই ঘটনার কিছু ভিডিও পেয়েছি।

আনাসের হত্যার ঘটনায় তার বাবা পলাশ সাবেক প্রধানমন্ত্রীসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় ৫১টি অভিযোগ এসেছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি বলেন, প্রসিকিউশন অফিসে ৩৫টি এবং তদন্ত সংস্থায় ১৬ টি অভিযোগ দায়ের হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার

বেইলি রোডে উন্নয়নকাজে অনিয়ম: ঠিকাদারকে শোকজ, গাইড ওয়াল ভেঙে পুনর্নির্মাণের নির্দেশ

থমথমে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, ঘুমধুম-তুমব্রু সীমান্ত

টেকনাফে বিএনপি সভাপতির বাড়ির পাশেই ‘জয় বাংলা’ স্লোগান!

চাঁদাবাজি করার জন্য শহীদরা রক্ত দেয়নি: জামায়াত আমির

চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানালেন শাহরুখ খান

৫ কিলোমিটার মোটরসাইকেল ঠেলে পাম্পে তেল নিতে এসেও তিন ঘণ্টা অপেক্ষা

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বরিশাল

নির্বাচনে ব্যত্যয় ঘটলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে: শামসুজ্জামান দুদু

ট্রাম্পের বিরুদ্ধে ঘুষের মামলা খারিজ হচ্ছে না