Wednesday , 19 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব

প্রতিবেদক
Newsdesk
March 19, 2025 5:06 pm

নিজস্ব প্রতিবেদক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো এই হামলায় গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান থেকে বোমাবর্ষণ করা হয়।

এ ঘটনায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় ক্ষুব্ধও হন মহাসচিব। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গাজায় ইসরায়েলি বিমান হামলায় আমি ক্ষুব্ধ।

তিনি যুদ্ধবিরতি মেনে চলা, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃপ্রতিষ্ঠা এবং আটক থাকা অবশিষ্ট বন্দিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য জোরালোভাবে আহ্বান জানান।

বুধবার (১৯ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গুতেরেসের এই বক্তব্যে তিনি ইসরায়েলের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও মানবিক সংস্থাগুলো গাজায় ইসরায়েলের নতুন করে বোমাবর্ষণের নিন্দা জানিয়েছে।

গাজার পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র নিন্দা ও হস্তক্ষেপের দাবি জানানো হচ্ছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সাবেক ভূমিমন্ত্রীর বিলাসবহুল দুই ফ্ল্যাট ক্রোক

ব্যক্তি বা দলকে নিয়ন্ত্রণ মানে বিনিয়োগ ও কর্মসংস্থানে নিয়ন্ত্রণ: দেবপ্রিয়

চিরকুটে লেখা, নিজ হাতে এই রেপিস্টকে মেরে শান্তি নিলাম

রাজনৈতিক হয়রানিমূলক ৬,২০২টি মামলা প্রত্যাহার হচ্ছে

মার্চে ফের চালু হচ্ছে বিমানের রোম ফ্লাইট

লেবানন থেকে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি

পদ্মা সেতু পরিদর্শনে ভুটানের রাজা

মিটফোর্ডে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে : আসিফ নজরুল

পাচারের অর্থ উদ্ধারে ব্যাংকগুলোকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ

ডাক বিভাগের ৫১ কোটি টাকা লোপাট: দুদকের ব্যবস্থা চেয়ে প্রতিমন্ত্রীর চিঠি