Tuesday , 6 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩

প্রতিবেদক
Newsdesk
October 6, 2026 6:51 pm

জাফর আলম,কক্সবাজার ব্যুরো:

কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ ৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

আটকরা হলেন,আক্তার আহমেদ (৭৮), মো. তানভীর (২১) ও রুকমদ্দিন (৪২)। তারা কক্সবাজার জেলার বাসিন্দা।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার বদর আওলিয়া ঘাটসংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন মাতারবাড়ী ও মহেশখালীর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন জানান , গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, সমুদ্রে অবস্থানরত বাণিজ্যিক জাহাজে চুরি ও ডাকাতির সঙ্গে জড়িতদের কাছে আগ্নেয়াস্ত্র সরবরাহের উদ্দেশ্যে ৫ থেকে ৬ জনের একটি দল বদর আওলিয়া ঘাটসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পরে সেই তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের দুটি স্টেশনের সদস্যরা সেখানে বিশেষ অভিযান চালান। অভিযানে চারটি দেশীয় একনলা বন্দুক, একটি দুইনলা বন্দুক ও ১৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।কোস্টগার্ডের দাবী, আটক ব্যক্তিরা একটি চক্রের সঙ্গে জড়িত। চক্রটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, ডাকাতি, পর্যটকদের ওপর হামলা ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্টগার্ড।

সর্বশেষ - জেলার খবর