Monday , 26 September 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ইডেন ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রীদের আমরণ অনশনের হুমকি

প্রতিবেদক
Newsdesk
September 26, 2022 7:41 am
ইডেন ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রীদের আমরণ অনশনের হুমকি

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৬ নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কারের কেন্দ্রীয় সিদ্ধান্তকে নাকচ করেছেন বহিষ্কার হওয়া নেত্রীরা। সোমবার সকালে কলেজগেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

এ সময় তারা বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হলে ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের আমরণ অনশনের হুমকি দেন।

কলেজ ছাত্রলীগের বহিষ্কার হওয়া ১ নম্বর সহসভাপতি সোনালি আক্তার সংবাদ সম্মেলনে বলেন, সোমবার দুপুর থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে অনশন শুরু হবে।

তিনি বলেন, আমাদের সহকর্মী জান্নাতুল ফেরদৌস আপুর ওপর হওয়া হামলার ঘটনায় এসব ঘটনা। অথচ সেই আপুর ওপর হওয়া হামলার কোনো বিচার না করে আমরা যারা এটির বিরুদ্ধে দাঁড়িয়েছি, তাদের বহিষ্কার করা হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।’

এ নেত্রী বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের এ সিদ্ধান্তে সুষ্ঠু বিচার না হয়ে একপাক্ষিক বিচার হয়েছে। এই একপাক্ষিক বিচারের প্রতিবাদে আমরা একটু পর ধানমন্ডির পার্টি অফিসে গিয়ে আমরণ অনশন করব।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত