Wednesday , 21 September 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

ছাদখোলা বাসে আহত ঋতুপর্ণা, লেগেছে তিনটি সেলাই

প্রতিবেদক
Newsdesk
September 21, 2022 2:09 pm
ছাদখোলা বাসে আহত ঋতুপর্ণা, লেগেছে তিনটি সেলাই

ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের পথে রওনা দিয়ে বিপত্তিতে পড়তে হয় সাফজয়ী বাংলাদেশ দলকে। বাস চলা শুরুর পর থেকে খেলোয়াড়রা প্রায় প্রত্যেকে ভিডিও বা লাইভ করছিলেন। ঋতুপর্ণা চাকমার হাতেও ছিল মোবাইল। চারপাশ দেখে মুগ্ধতা ছড়িয়ে পড়ছিল চোখেমুখে। ঠিক তখনই হঠাৎ কপালে আঘাত পান এই ফুটবলার। কী হলো বোঝার আগেই গাড়ি থামিয়ে তাকে অ্যাম্বুলেন্স উঠিয়ে সোজা সিএমএইচে নেওয়া হয়। লেগেছে তিনটি সেলাই। তবে স্বস্তির খবর হলো, তিনি সুস্থ আছেন।

কীভাবে হলো এমন ঘটনা, জানতে চাইলে বাফুফের এক্সিকিউটিভ ও কোচিং এডুকেটর সাঈদ হাসান  বলেছেন, ‘খোলা ছাদের ওপরে অন্যদের সঙ্গে দাঁড়িয়েছিল ঋতুপর্ণা। তখন ফ্লাইওভারে ব্যানারের কাঠের কোণা বা ধাতব কিছু একটা ঋতুর কপালে লাগে। এতে আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষণিকভাবে তাকে সিএমএইচে নেওয়া হলে কপালে তিনটি সেলাই পড়ে। সে ভালো আছে।’

খোলা ছাদের বাসে আছেন বাফুফের অন্যতম সদস্য সত্যজিত দাশ রুপুও। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ঋতুপর্ণা মাথায় আঘাত পেয়েছে। হাসপাতাল থেকে এখন বাফুফে ভবনের দিকে আসছে। তার আঘাত তেমন গুরুতর নয়।’

বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাবিনা খাতুনদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। এরপরই ছাদখোলা বাসে উৎসব করতে করতে মতিঝিলে বাফুফের পথে রওনা দিলে ঘটে এই দুর্ঘটনা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

যৌথ অভিযানে ১৪৮ জন গ্রেপ্তার: পুলিশ সদর দফতর

মাইনাস-টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না: খসরু

কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে: ডিএমপি কমিশনার

বৃষ্টি ও সরবরাহসংকটে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী

সরকারি দলের এমপিরা যা বরাদ্দ পাচ্ছেন, বিরোধী দলের এমপিরা তা পাচ্ছেন না: জামায়াত আমির

গ্যাসের প্রিপেইড মিটারের আওতায় আসবে গ্রাহকরা: জ্বালানি প্রতিমন্ত্রী

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে সরকার: প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩

তরুণ প্রজন্মের প্রত্যাশাকে ধারণ করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

নির্বাচনে সাংবাদিক কার্ড ম্যানুয়ালি দেওয়ার সিদ্ধান্ত ইসির