Saturday , 19 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মিরপুরে আরেকটি বাসে আগুন

প্রতিবেদক
Newsdesk
September 19, 2026 9:02 pm

নিজস্ব প্রতিবেদক : 

এবার রাজধানীর মিরপুর ১ নম্বর মোড়ে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে।

ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, অভিজাত পরিবহনের ওই বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে। আর বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ বলেন, দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটি পোড়েনি। এ ঘটনা কে বা কারা জড়িত– এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

এর আগে, প্রায় একই সময়ে মিরপুর-১১ নম্বরেও একটি চলন্ত যাত্রীবাহী বাসে লাগার ঘটনা ঘটে। জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের ওই বাসটিতে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

তবে ওই সময় বাসটিতে যাত্রী ছিল কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ছাড়া আগুনের ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, সে বিষয়েও এখনো কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, চলন্ত অবস্থায় বাসটিতে হঠাৎ আগুন লাগে।

আগুন লাগার কারণ প্রসঙ্গে তিনি বলেন, আমরা ধারণা করছি, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার জুমার পর থেকে রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার, আগারগাঁওসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়াও একই দিন রাতে মিরপুরের কাফরুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নাশকতামূলক এসব কর্মকাণ্ড প্রতিরোধে ইতোমধ্যে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পাচার হওয়া অর্থ ফেরত আনতে চুক্তির চেষ্টা চলছে: অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ৫ শতাধিক অবৈধ অভিবাসী গ্রেপ্তার

পদ্মা-মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু, কঠোর অবস্থানে প্রশাসন

পদচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

টাকা অপচয় করে মেগা প্রকল্প করতে চায় না সরকার: সেতুমন্ত্রী

জিএম কাদেরের সম্পদ বেড়েছে তিনগুণ, স্ত্রীর দ্বিগুণ

আর্জেন্টিনা-মিশর ফুটবল ম্যাচ ঘিরে বাগ্‌বিতণ্ডা থেকে সংঘর্ষ, যুবক নিহত

সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট সুপারিশ বাস্তবায়ন করবে সরকার: তথ্য উপদেষ্টা

রেকর্ড বাংলাদেশি শিক্ষার্থী পেলো যুক্তরাজ্যের ভিসা

বিমানে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৪ কোটি টাকার সোনা উদ্ধার