সোমবার , ১৫ জানুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রানা প্লাজা ধস : ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৫, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার উপকণ্ঠে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৪ জনের অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় পুলিশের করা মামলা আগামী ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ আজ সোমবার বিচারিক আদালতকে এ নির্দেশ দেন। একইসঙ্গে ভবনের মালিক সোহেল রানার জামিন আবেদন নাকচ করেন আদালত।

এর আগে আলোচিত এ মামলায় সোহেল রানার জামিন মঞ্জুর করে গতবছর ৬ এপ্রিল রায় দিয়েছিলেন হাইকোর্ট। পরে এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা গত ৯ এপ্রিল চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন চেম্বার আদালত সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেন।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন শ্রমিক নিহত হন। একই ঘটনায় গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন আরও ১ হাজার ১৬৯ জন। ওই ঘটনার পর ভারতে পালিয়ে যাওয়ার সময় একই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ স্বাস্থ্য অধিদপ্তরের

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ

ঢাকা শিশু হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের রাম রাজত্ব চলছে ! দেখার কি কেউ নেই?

এসএসসি পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন অনুপস্থিত, বহিষ্কৃত ৬

সালমান এফ রহমান ও পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত

নির্বাচনে বিজিবিকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে

শিক্ষায় বৈষম্য নিরসনে সর্বস্তরে ধর্ম শিক্ষা বহাল রাখার দাবি

গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে আইইউটির ৩ ছাত্র নিহত