Thursday , 18 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সাংবাদিক ইলিয়াসের বিচার শুরু

প্রতিবেদক
Newsdesk
January 18, 2024 1:55 pm


নিজস্ব প্রতিবেদক :

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় সাংবাদিক ইলিয়াসের আনুষ্ঠানিক বিচার শুরু হলো। তবে এ মামলায় অপর আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবুকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এ আদেশ দেন। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৮ এপ্রিল তারিখ ধার্য করেছেন আদালত।

এদিন আসামি লাবুর পক্ষে তার আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মোহাম্মদ নজরুল ইসলাম শামীম চার্জগঠনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত আসামি লাবুকে মামলা থেকে অব্যাহতি দেন ও ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে গত বছর ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বাদী বনজ কুমার মজুমদারের পক্ষে ধানমন্ডি থানায় অভিযোগ দায়ের করেন পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়েছে। গত বছরের ৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. রবিউল ইসলাম বাবুল আকতার, ইলিয়াস হোসাইনসহ চার জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

গত বছর ২৫ জুলাই এ মামলার চার্জশিট গ্রহণ করেন আদালত। মামলা থেকে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার ও তার বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়াকে অব্যাহতি দেন আদালত। সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে পুলিশের দেয়া চার্জশিট গ্রহণ করা হয়। ইলিয়াস হোসাইন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারি করেছেন। এরপর ৩১ আগস্ট ইলিয়াস হোসাইনের সম্পত্তি ক্রোকের আদেশ দেন ট্রাইব্যুনাল।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গয়েশ্বর-রিজভীসহ বিএনপির ১০২ নেতাকর্মীকে অব্যাহতি

বেসরকারি মেডিকেলে এমবিবিএসে মেধাবীদের জন্য ৫ শতাংশ কোটা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদ

কক্সবাজার বিমানবন্দরের নির্মাণকাজ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

বিদ্যুৎস্পৃষ্টে একসঙ্গে প্রাণ গেলো বাবা-ছেলের

বেইলি রোডে অগ্নিকাণ্ড: পুলিশের মামলা, গ্রেপ্তার ৩

পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা

এ মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা করছি না: জ্বালানি উপদেষ্টা

ফেব্রুয়ারিতেই সব বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা

পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি