Wednesday , 25 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত বেড়ে ৪৬

প্রতিবেদক
Newsdesk
December 25, 2024 9:03 pm

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানে পাকিস্তানের সেনাবাহিনীর করা হামলায় নিহত বেড়ে ৪৬ জনে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে এ হামলা চালানো হয়।

যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আজ বুধবার আফগানিস্তান তালিবানের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত ৪৬ জন নিহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহতদের অধিকাংশই নারী ও শিশু। হামলায় আরও ছয়জন আহত হয়েছেন। মোট চারটি স্থানে হামলা করা হয়েছে বলেও জানিয়েছেন ফিতরাত।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

অন্যদিকে, তালিবান শাষিত আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারিজমি বলেছেন, ‘আফগানিস্তান এ নারকীয় হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে এবং অবশ্যই আগ্রাসনের আইন…। ইসলামি প্রজাতন্ত্র (আফগানিস্তান) কাপুরোষিত কাজের কোনো উত্তর ছাড়া ছাড় দেবে না।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, দ্য পাকিস্তানি তালিবনের (টিটিপি) ঘাঁটি লক্ষ্য করে এ হামলাগুলো চালিয়েছে পাকিস্তান।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ