Monday , 22 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চাকরি

বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ, ধাওয়া-পাল্টাধাওয়া

প্রতিবেদক
Newsdesk
January 22, 2024 1:42 pm


গাজীপুর প্রতিনিধি :

সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ করেছে একটি ফুড প্রডাক্ট কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কারখানা শ্রমিকরা সকাল থেকে গেটের সামনে অবস্থান নেয়। এ সময় বাইরে অবস্থান নেয়া শ্রমিক ও কারখানার ভেতরে অবস্থান নেয়া শ্রমিকদের মাঝে পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ হয়।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, ভিতর থেকে ছোঁড়া ইটের আঘাতে আন্দোলনরত শ্রমিকদের ২০-২৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

সর্বশেষ - রাজনীতি