মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আওয়ামী লীগ নিজেরাই নৌকা ডুবিয়ে দিয়েছে : মঈন খান

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৩, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নিজেরাই নৌকা ডুবিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ওলামা দল আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নাকি নৌকা নিয়ে নির্বাচন করবে না। তারা নিজেরাই পরাজয় স্বীকার করে নিয়েছে, নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়ে দিয়েছে। আওয়ামী লীগ বুঝতে পেরেছে ৭ জানুয়ারির নির্বাচনে দেশের মানুষ নৌকা প্রত্যাখ্যান করেছে। সে কারণে উপজেলা নির্বাচনে তারা নৌকা প্রতীকে ভরসা পাচ্ছে না। ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনে ১৮ কোটি মানুষের ১২ কোটি মানুষই ভোট দিতে যায়নি। এটা আমাদের কথা নয়। বিদেশি মিডিয়াগুলো বলেছে। এখানে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। সেজন্য আওয়ামী লীগ তড়িঘড়ি করে শপথ নিয়েছে।

তিনি আরও বলেন, ‘বর্তমানে ৬ শতাধিক সংসদ সদস্য রয়েছে। আওয়ামী লীগ নাকি সংবিধানে বিশ্বাস করে। সংবিধানের কোথায় লেখা আছে তিনশ আসনের বিপরীতে ছয়শ সংসদ সদস্য থাকবে। আসলে আওয়ামী লীগের কোনো সংবিধান প্রীতি নেই, তাদের একটা প্রীতি আছে সেটা হচ্ছে ক্ষমতা, অর্থবিত্তের। মুখে তারা যে সংবিধান প্রীতির কথা বলে, সেটা ভুয়া।’

ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদিন ফারুক।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

প্রেমের টানে শিবচরে ইন্দোনেশীয় তরুণী, ধুমধাম করে হলো বিয়ে

বিশ্ব বাঁচাতে যুদ্ধকে না বলুন : প্রধানমন্ত্রী

বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে : নৌপরিবহন উপদেষ্টা

কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, নারীসহ আহত ২

বেক্সিমকোর শেয়ার কারসাজির দায়ে ৪২৮ কোটি টাকা জরিমানা

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প হচ্ছে জুলাই ঘোষণাপত্র : তথ্য উপদেষ্টা

নির্বাচনের আগে দুর্নীতি দূর করবো: বাণিজ্য উপদেষ্টা

খুলনায় ছাত্রলীগ নেতাকে হত্যার দায়ে ২১ জনের যাবজ্জীবন

ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে: উপদেষ্টা আসিফ

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের: ড. মুহাম্মদ ইউনূস