মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

খুলনায় প্রতিপক্ষের গুলিতে ‘সন্ত্রাসী’ বিহারি রানা নিহত

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৩, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ


খুলনা প্রতিনিধি:

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাদিকুর রোহান রানা ওরফে বিহারি রানা নামে (৩২) অপর এক সন্ত্রাসী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ের আহছানউল্লাহ কলেজের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময়ে পলাশ (৩০) নামের অপর যুবক পায়ে গুলিবিদ্ধ হন।

নগরীর সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আমিরুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন। নিহত বিহারি রানা নগরীর ফেরিঘাট দেবেন বাবু রোড এলাকার শেখ মোহাম্মদ ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা ময়লাপোতা মোড়ের আহছানউল্লাহ কলেজের সামনে বিহারি রানাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্যের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত বিহারি রানার বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা ও সদর থানায় একাধিক মামলা রয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতার আহসানউল্লাহ কলেজের সামনে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুইজন গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শেখ সাদেকুর রোহান রানা ওরফে বিহারি রানাকে (৩২) মৃত ঘোষণা করেন। তাঁর পিতা শেখ মোহাম্মদ ইসলাম। তিনি দেবেন বাবু রোড এলাকার বাসিন্দা। নিহত ব্যক্তির পেটের বাম সাইডে, গলার নিচে ও বাম কানের নিচে মোট তিনটি গুলি লাগে। আহত পলাশের পিতা মহারাজ। তাঁর বাড়ি শের-ই বাংলা রোড এলাকায়। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তাঁর পায়ে একটি গুলি লেগেছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

হারুন-বিপ্লবসহ ৪০ পুলিশ কর্মকর্তার ৭৮ পদক প্রত্যাহার

ঢাবি অধ্যাপক জিয়া রহমান আর নেই

স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে কি না, সিদ্ধান্ত সংসদে

বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার : প্রধান উপদেষ্টা

সংরক্ষিত নারী আসন: ৫০ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বিএনপির স্বপ্ন ধুলোয় মিশে গেছে: কাদের

নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান

নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড দমন করা: হানিফ

দেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর-নবায়ন করা হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো পুড়ে গেছে: রিজভী