Tuesday , 20 January 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

প্রতিবেদক
Newsdesk
January 20, 2026 10:02 pm

জাফর আলম, কক্সবাজার ব্যুরো:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০০টি ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ১৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র্যাক এনজিও পরিচালিত একটি লার্নিং সেন্টারে প্রথম আগুন লাগে। পরে তা দ্রুত পাশের শেড ও বসতঘরে ছড়িয়ে পড়ে।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, ৪ নম্বর ব্লক থেকে আগুনের সূত্রপাত হয়ে তা ১, ২ ও ৩ নম্বর ব্লকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ারসার্ভিসের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে অন্তত ৫০০টি ঘর পুড়ে গেছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে গত ২৬ ডিসেম্বর সকালে অগ্নিকাণ্ডে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতাল পুড়ে যায়। এছাড়া ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি: পানিসম্পদ মন্ত্রী

৮৪.৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর প্রধান দক্ষতা কপি-পেস্ট

মোল্লা কলেজে সংঘর্ষে নিহতের খবর সঠিক নয়: ডিএমপি

আমরা নতজানু রাষ্ট্র পর্যায়ে আর কখনো ফিরে যাবো না : পররাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থী ঝরে পড়ার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে: উচ্চমাধ্যমিকেই বাদ প্রায় সাড়ে ৫ লাখ

ভূমিদস্যু ও সিন্ডিকেটের সাথে আপোষ নয়: মনিরুজ্জামান

এবার হজে যাচ্ছেন ৮৭ হাজার ১০০ জন

ভোরের পাতা সম্পাদক এরতেজা হাসানের রিমান্ড চায় পিবিআই

বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী

নানক ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে ২৬০ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা